৮৯ রোহিঙ্গাসহ ৬ নৌকা ফেরত পাঠালো বিজিবি


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৬

কক্সবাজারের উখিয়ার স্থল ও টেকনাফের জলসীমা অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৮৯ জন রোহিঙ্গাকে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার দিনভর এসব রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল­াহ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, উখিয়ার সীমান্তবর্তী গুনদুম তুমব্রু বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে ২৯ জন মিয়ানমার নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ১৭ জন নারী ও ৬ জন শিশু ছিল।

অপরদিকে, ছয় নৌকায় অন্তত ৬০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি সদস্যরা তা প্রতিহত করে তাদের ফেরত পাঠিয়েছে। শুক্রবার সকালে নাফ নদের কয়েকটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, সকাল ৮টার দিকে নাফ নদ পার হয়ে সীমান্তের কয়েকটি পয়েন্ট দিয়ে ছয় নৌকায় অন্তত ৬০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপবেশের চেষ্টা করলে বিজিবির সদস্যরা তা প্রতিহত করে তাদের ফেরত পাঠানো হয়।

তিনি আরো জানান, মিয়ানমারে সহিংসতা পরিস্থিতির পর থেকে চার রোহিঙ্গা বোঝাই শতাধিক নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ফেরত পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর থেকে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর বর্বরতার হাত থেকে বাচঁতে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে।  

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।