জুতার ভেতরে মোবাইল লুকিয়ে রাখায় কাউন্সিলর আটক


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সোনারগাঁয়ে ভোটকেন্দ্রে জুতায় ভেতর করে লুকিয়ে মোবাইল নিয়ে যাওয়ার অপরাধে পৌরসভার কাউন্সিলর শাহজালালকে আটক করেছে কেন্দ্রে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। আটক শাহজালাল সোনারগাঁ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর।  

বুধবার দুপুরে উপজেলার জিআর ইনিস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে কাউন্সিলর শাহজালালকে আটক করা হয়।  

জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জেবিন বিনতে শেখ। জেলা পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশনারের নির্দেশ অমান্য করে ভোট কেন্দ্রে জুতার ভেতর করে লুকিয়ে মোবাইল নিয়ে যাওয়ার অপরাধে পৌর কাউন্সিলর শাহজালালকে আটক করেন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তাসনিম জেবিন বিনতে শেখ।

পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার দেহ তল্লাশি করে মোবাইল ফোনটি জব্দ করে। সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এস এম ওবায়েদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাউন্সিলর শাহজালাল নির্বাচন কমিশনের নিময় নীতি বহির্ভূতভাবে ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়ার অপরাধে তাকে আটক করা হয়েছে।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।