বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০৯ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে প্রায় ৬০টি বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ডাইং কারখানার প্রতিনিধিকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি, বড় বিনাইরচর ও ছোট বিনাইরচর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমন বলেন, অভিযানে প্রায় ৬০টি বাস-বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে করে ৭০ আবাসিক চুলার গ্যাস লাইন কেটে দেওয়া হয়। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ নেওয়ায় মেসার্স ঐশী ডাইং কারখানার প্রতিনিধি মো. সোহানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।