কুমিল্ল­ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত


প্রকাশিত: ১২:১১ পিএম, ১৮ মার্চ ২০১৫

কুমিল্ল­ার বুড়িচংয়ে পিকআপ ভ্যানের চাপায় আলী আশরাফ (৬০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আশরাফ বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মিথলমা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আবিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল তথ্যটি নিশ্চিত করেছেন।

জাগোনিউজকে তিনি জানান, শিক্ষক আলী আশরাফ দুপুরে সবজি ক্রয় করার জন্য স্থানীয় নিমসার বাজারে যান। সবজি ক্রয়ের পর বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে কোরপাই কমিউনিটি ক্লিনিকের সামনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে তিনি গুরুতর আঘাত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।