কক্সবাজারের মুক্তিযোদ্ধা রাজা মিয়া মারা গেছেন


প্রকাশিত: ১০:৩৯ এএম, ১১ জানুয়ারি ২০১৭

কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা এস টি এম রাজা মিয়া মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার বেলা আড়াইটার দিকে সদরের ঈদগাঁওর খোদাইবাড়ি এলাকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহতের ছোট ছেলে কক্সবাজার জেলা শ্রমিকলীগ ঈদগাঁও সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা জানান, মুক্তযোদ্ধা রাজা মিয়া বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন।

চিকিৎসকের পরামর্শ অনুসারে তাকে বাসায় রেখে নিয়মিত পরিচর্যা করা হয়েছে। বুধবার দুপুরের দিকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। চিকিৎসক তাকে স্বাভাবিক করতে পারেনি। বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।

বৃহস্পতিবার বেলা ১১টায় ঈদগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ও পুরোনো গ্রাম পাহাশিয়াখালী সিকদারপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে তাকে বাব-মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।

এস টি এম রাজা মিয়া চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমদের বড় ভাই। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সবার দোয়া চেয়েছেন পরিবার।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।