কালিয়াকৈরে আগুনে পুড়েছে কলোনির ১৮ ঘর


প্রকাশিত: ০৪:৩৩ এএম, ১৭ জানুয়ারি ২০১৭
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে সোমবার রাতে আগুনে একটি কলোনির ১৮টি ঘর ও মালামাল পুড়ে গেছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক এলাকার খোরশেদ আলমের মালিকানাধীন শ্রমিক কলোনিতে সোমবার রাত সোয়া ৮টার দিকে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

আগুনে ওই কলোনির টিনের (বেড়া ও চাল টিন দিয়ে) তৈরি ১৮টি ঘর ও মালামাল পুড়ে গেছে। এতে কেউ আহত হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।