শ্রীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২


প্রকাশিত: ০৭:২২ এএম, ১৭ জানুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে এক কিশোরসহ দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাস ট্রাকের সংঘর্ষে দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শারমিন (২৯)। অপরজন অজ্ঞাত (১৪)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীপুরের জৈনাবাজার এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়ানো ছিল। এসময় শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস ওই স্থানে এসে ট্রাকের পেছন দিকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত ওই কিশোর নিহত এবং অন্তত ১১ জন আহত হন। হতাহতরা সবাই বাসের যাত্রী।

আহতদের হাসপাতালে নেয়ার পথে শারমিন মারা যান। এছাড়া গুরুতর আহত কয়েকজনসহ আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায় হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।