গাজীপুরে অগ্নিকাণ্ডে ২০টি ঘর পুড়ে ছাই


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৭ জানুয়ারি ২০১৭

গাজীপুর সিটি করপোরেশনের মধ্য চান্দনা এলাকায় মঙ্গলবার রাতে এক অগ্নিকাণ্ডে বসত-বাড়ির ২০টি ঘর আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের লিডার মো. হুমায়ুন চৌধুরী বলেন, রাত সোয়া ৭টার দিকে মধ্য চান্দনা এলাকার হাজী আব্দুল বারেকের ভাড়া বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ২০টি ঘর ও টিভি-আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান জিনিস পুড়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আগুন নিয়ন্ত্রণ করে।
 
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশ নমাস্টার মো. রফিকুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।

আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।