গাজীপুরে দেয়াল চাপায় নারী শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭

গাজীপুরের শ্রীপুরে দেয়ালে চাপা পড়ে শাহিনুর আক্তার (৪৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিনুর আক্তার ভোলার বোরহান উদ্দিন উপজেলার বাড়িয়া গ্রামের আলেব খাঁর স্ত্রী।
 
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, বেড়াইদেরচালা গ্রামের হোসেন বেকারির পুরাতন টিনসেড ঘর ভাঙার চুক্তি নেয় আলেব খাঁ। চুক্তি অনুযায়ী আলেব খাঁ ও তার স্ত্রী শাহিনুর আক্তার বুধবার বিল্ডিং ভাঙার কাজ শুরু করেন। এ সময় ওই ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে শাহিনুর আক্তার মারা যান।
 
তিনি আরও জানান, নিহতের মরদেহ স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।