শীতলক্ষ্যায় ভেসে উঠল নিখোঁজ যুবকের মরদেহ


প্রকাশিত: ১১:৫৭ এএম, ২০ জানুয়ারি ২০১৭
ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে চার দিন আগে নিখোঁজ হওয়া রাজন মোল্লার (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পৌর এলাকার ঘোনাপাড়ার অদূরে শীতলক্ষ্যা নদীতে ভেসে উঠে মরদেহটি।

নিহত রাজন মোল্লা উপজেলার গোলাবাড়ী গ্রামের জামান মোল্লার ছেলে।

রাজনের বাবা জামান মোল্লাহ জানান, গত চারদিন আগে রাজন বাড়ি থেকে বের হয় নদীতে গোসল করতে যায়। কিন্তু পরে আর বাড়ি ফিরেনি। আমরা বুঝতেও পারিনি যে রাজন নদীতে নিখোঁজ হয়েছে। নিখোঁজের চার দিন পর শুক্রবার বিকেলে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে কালীগঞ্জ থানায় খবর দেয়। পরে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান তার মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি।

আব্দুর রহমান আরমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।