কুষ্টিয়ায় ২৬ লাখ টাকা মূল্যের কীটনাশক উদ্ধার
ঝিনাইদহ থেকে ছিনতাই হওয়া প্রায় ২৬ লাখ টাকা মূল্যের এক ট্রাক কীটনাশক কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার কুষ্টিয়া শহরের কদমতলা এলাকায় মনছুর বিড়ি ফ্যাক্টরীর পাশের একটি গুদাম থেকে ওই কীটনাশক উদ্ধার করা হয়েছে।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহ নেওয়াজ জানান, গেল বছর ৬ নভেম্বর তারিখে ঝিনাইদহ বিসিক শিল্প নগরী থেকে ময়মনসিংহ জেলায় যাওয়ার পথে কীটনাশক ভর্তি ট্রাকটি ছিনতাই হয়। অভিযোগ পেয়ে বিষয়টি ঝিনাইদহ থানা পুলিশ কুষ্টিয়া পুলিশকে অবহিত করে। গোপন সংবাদের ভিত্তিত্বে সোমবার বিকেলে গোয়েন্দা পুলিশ কুষ্টিয়া শহরতলীর কদমতলার ওই গুদাম থেকে ছিনতাই হওয়া কিটনাশক উদ্ধার করে।
এর মধ্যে বিভিন্ন ধরনের কীটনাশক রয়েছে। জানা গেছে, ঝিনাইদহ থানার পুলিশও এ অভিযানে অংশ নে।।
এমজেড/আরআইপি