টাঙ্গাইলের পুলিশ সুপারকে মির্জাপুর কমিউনিটি পুলিশের সংবর্ধনা
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর পুলিশের সর্বোচ্চ পদক রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাওয়ায় তাকে সম্বর্ধনা দিয়েছে কমিউনিটি পুলিশ মির্জাপুর উপজেলা শাখা।
মঙ্গলবার সন্ধ্যায় মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপি।
মির্জাপুর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া ও মির্জাপুর উপজেলা কমিউনিটি পুলিশ শাখার সাধারণ সম্পাদক গোলাম ফারুক সিদ্দিকী সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এমজেড/আরআই