বন্য হাতির আক্রমণে শিশুর মৃত্যু


প্রকাশিত: ১০:২৯ এএম, ২৮ মার্চ ২০১৫

চকরিয়া উপজেলার হারবাংয়ের কালাচান বাপের ঘোনা এলাকায় শুক্রবার সকাল ১১টায় হাতির আক্রমণে ৪বছর বয়সী এক শিশু মারা গেছে। শিশুটির নাম দেলোয়ার হোসেন। সে অত্র এলাকার মোহাম্মদ ইউসুফের পুত্র  বলে জানা গেছে।

হারবাং পুলিশ ফাঁড়ির আইসি  আইয়ুব খান জানান, শিশুটি বাড়ির উঠানে খেলা করার সময় দলছুট একটি পাহাড়ি হাতি আক্রমণ করলে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

শিশুর মরদেহটি পরিবারের কাছে হন্তান্থর করা হয়েছে।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।