রংপুরে তিন ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলছে


প্রকাশিত: ০৫:২৮ এএম, ২৯ মার্চ ২০১৫

রংপুর সদর উপজেলার হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুষ্করণী ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ রোববার সকাল আটটা থেকে শুরু হয়েছে। ভোট গ্রহন শেষ হবে বিকাল চারটায়।

রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কমিশনার কামরুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে ছয়জন নির্বাহী ম্যাজিস্টেট ও আটটি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষনিক টহলে রয়েছে। এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।

ওই তিন ইউনিয়নের ১৮টি ওয়ার্ডে  ৩৩টি ভোট কেন্দ্র এবং ১৯২টি বুথ স্থাপন করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ৭৪ হাজার ৩০৭ জন। এই তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে  ৬১ ও ইউপি সদস্য পদে  ১৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।