রংপুরে বিএনপি-জামায়াতের কর্মীসহ গ্রেফতার ৪৮


প্রকাশিত: ০৫:৪১ এএম, ২৯ মার্চ ২০১৫

রংপুরে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের পাঁচ কর্মীসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হ।

জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ পরিচালক ফয়সাল জানান, নাশকতার অভিযোগে কোতয়ালী থানা পুলিশ বিএনপির তিন, জামায়াতের এক ও মিঠাপুকুর থানা পুলিশ জামায়াতের একজনকে গ্রেফতার করেছে।

এছাড়াও একই সময়ে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, রাহাজানি, ডাকাতি, খুন ও হত্যা মামলায়  আরও ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এসএইচএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।