কয়রায় পুলিশের গুলিতে আল-আমিন বাহিনীর প্রধান নিহত


প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৯ মার্চ ২০১৫

খুলনার কয়রা উপজেলার গভীর সুন্দরবনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু আল-আমিন বাহিনীর প্রধান আল-আমিন (২৮) নিহত হয়েছেন।

আল-আমিন কয়রা উপজেলার পল্লীমঙ্গল এলাকার শহিদ সানার ছেলে।

রোববার রাত সোয়া ১০টার দিকে উপজেলার ঝপঝপিয়ার চরেএ বন্দুকযুদ্ধ হয়।

এসময় পুলিশের এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এসময় পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশি-বিদেশি অস্ত্র ও রাইফেলের গুলি উদ্ধার করেছে।

খুলনা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত ম রোকনুজ্জামান জানান, রোববার সকালে কয়রার চাঁদখালী এলাকা থেকে আল-আমিনকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে রাত ১০টার দিকে অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে সুন্দরবনের ঝপঝপিয়ার চরে অভিযান চালায় পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আগে থেকে অবস্থান নেওয়া বনদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে বনদস্যুরা পিছু হটে। এসময় আল-আমিন বাহিন প্রধান আল-আমিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

আল-আমিনের বিরুদ্ধে খুলনা-বাগেরহাটসহ বিভিন্ন থানায় হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।

এমএএস/আরআই

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।