শীতলক্ষ্যায় নৌকা ডুবি, গার্মেন্ট শ্রমিক নিখোঁজ


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ৩০ মার্চ ২০১৫

নারায়ণগঞ্জে লাশে মিছিল কমছে না। একের পর এক দুর্ঘটনায় সাধারন মানুষ নিহত হচ্ছেন। নারায়ণগঞ্জের শহরের টানবাজার ঘাট এলাকায় শীতলক্ষ্যায় নৌকা ডুবিতে এক নারী শ্রমিকের মৃত্যুর একদিন পর সিদ্ধিরগঞ্জে নৌকা ডুবিতে আল আমিন (১৯) নামের গার্মেন্ট শ্রমিক নিখোঁজ রয়েছেন।

এঘটনায় আরো ৪/৫জন আহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনার পর আল আমিনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ও এলাকাবাসী। তবে ঢাকা থেকে ডুবুরি আসার পর উদ্ধারের কাজ চালাবে বলে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে।
 
নৌকা ডুবিতে নিখোঁজ আল আমিন বন্দর উপজেলার চৌরাপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে সিদ্ধিরগঞ্জ জেলে পাড়া এলাকার বনানী গার্মেন্টের শ্রমিক।
 
সিদ্ধিরগঞ্জ থানার এএসআই সাখাওয়াত হোসেন জানান, সিদ্ধিরগঞ্জের চিত্তরঞ্জন এলাকায় শীতলক্ষ্যায় নদীতে যাত্রী নিয়ে ৮-১০ বহন করা একটি নৌকা পারাপারের সময়ে ‘এলাহী ভরসা’ নামে বালুবাহী বাল্কহেড ধাক্কা দেয়। এতে সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আলআমিন নিখোঁজ থাকেন।

বালুবাহী বাল্কহেড আটক করা হয়েছে। নিখোঁজ গার্মেন্ট শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। তবে নিখোঁজ শ্রমিক উদ্ধার না হওয়ায় সন্ধ্যায় ঢাকার ডুবুরিকে সংবাদ দেয়া হয়েছে।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।