রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত


প্রকাশিত: ০৯:২০ এএম, ০১ এপ্রিল ২০১৫

রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন। নিহত পাইলটের নাম তামান্না। এ ঘটনায় প্রশিক্ষক লে. কর্ণেল সাইদ কামাল গুরুতর আহত হয়েছেন।

তাকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।


বাংলাদেশ ফ্লাইং একাডেমীর ইঞ্জিনিয়ার রুমি জানান, প্রশিক্ষক সাইদ কামাল ও কো-পাইলট তামান্না দুই জন একটি প্রশিক্ষণ বিমান নিয়ে আকাশে ওড়েন। বিমানটি রানওয়েতে টেকঅফ করার সময় বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে পাইলট তামান্না ঘটনাস্থলেই মারা যান। বিমানে থাকা প্রশিক্ষক সাইদ কামাল অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। এখনো উদ্ধার তৎপরতা চলছে বলে জানান তিনি।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।