দুবাই যাচ্ছেন নুসরাত ফারিয়া ও জায়েদ খান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:০২ পিএম, ০৮ মে ২০২৬
নুসরাত ফারিয়া ও জায়েদ খান

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। সেখানে বিভিন্ন স্টেজ শো ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে প্রবাসী দর্শকদের মাতিয়ে তুলছেন তিনি।

এবার দুবাইয়ের দর্শকদের সামনে পারফর্ম করতে যাচ্ছেন এই অভিনেতা। তার সঙ্গে একই মঞ্চে থাকবেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন ও গালা নাইট। দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেবেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই তারকার সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।

এ বিষয়ে চিত্রনায়ক জায়েদ খান বলছেন, খুব দ্রুতই আমি দেশে ফিরতে পারছি না। অনেকদিন ধরেই আমেরিকায় রয়েছি। তবে এবার সুযোগ এসেছে এশিয়ায় যাওয়ার। চলতি মাসে দুবাইয়ে যাচ্ছি একটি অনুষ্ঠানে অংশ নিতে। আমার সঙ্গে থাকবেন নুসরাত ফারিয়া।

এমআই/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।