টাম্পাকোতে নিহত আরেক শ্রমিকের পরিচয় শনাক্ত


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে নিহত আরও এক শ্রমিকের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মামুন (৩০) নামের ওই ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামুন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সাবিকা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

এর আগে ৮ ফেব্রুয়ারি আরও তিন শ্রমিকের মরদেহ ঢাকা মেডিকেল মর্গ থেকে পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। অশনাক্ত নয়টি মরদেহের মধ্যে বর্তমানে আরও পাঁচটি মরদেহ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।