মাছ চুরির অভিযোগে খুলনায় গণপিটুনিতে একজন নিহত
খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় মাছের ঘেরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে দিদার সরদার (৪০) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) সকালে আড়ংঘাটা থানার লতা গাছতলা মন্দির সংলগ্ন রেল লাইনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত দিদার সরদারের বাবার নাম বিনু সরদার। তিনি খুলনা মহানগরীর দৌলতপুর থানার মধ্যডাঙ্গা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিদার সরদার ঘেরে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়লে উত্তেজিত জনতা তাকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সকাল ৯টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আহমেদ বলেন, গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কোনো গ্রেফতার নেই। কেউ মামলা বা অভিযোগ করেনি। বর্তমানে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
আরিফুর রহমান/এফএ/এমএস