গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে অাগুন


প্রকাশিত: ০৬:১২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকার একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও টঙ্গী স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

গাজীপুর জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, এসটুএল ফ্যাশন লি‌মি‌টেড নামের একটি পোশাক কারখানার গোডাউনে এ আগুন লেগেছে। খবর পেয়ে জয়দেবপুর স্টেশন থেকে দুইটি এবং টঙ্গী স্টেশন থেকে আরও দুইটি মোট চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

মো. আ‌মিনুল ইসলাম/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।