না.গঞ্জে অস্ত্র ও গুলিসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার


প্রকাশিত: ০২:১১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদকে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, বিদেশি বিয়ার ও ২ বোতল বিদেশি মদ, ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  

সোমবার রাতে বন্দর থেকে তাকে র্যাব-১১ এর একটি টিম তাকে গ্রেফতার করে মঙ্গলবার বিকেলে র্যাব তা নিশ্চিত করেছে।
 
এদিকে খান মাসুদের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে। খান মাসুদ স্থানীয়ভাবে নারায়ণগঞ্জের প্রভাবশালী রাজনৈতিক পরিবার ওসমান পরিবারের অনুসারী হিসেবে পরিচিত।

ছাত্রলীগ নেতা খান মাসুদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেপ উদ্দিন বলেন, এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হবে।

মো. শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।