নারায়ণগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যা


প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় এলাকায় সুরাইয়া আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবার বলছে তুচ্ছ ঘটনার জের ধরে ওই আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সুরাইয়া আক্তার শহরের জল্লারপাড় এলাকার কালু মিয়ার কন্যা। সে পাইকপাড়াস্থ নারায়ণগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, সুরাইয়ার বিয়ের কথা চলছিল। এখন কাবিন করে দুই বছর পর বরের কাছে তুলে দিবে সে নিয়ে কথাবার্তা চলছিল। ওই কারণেই হয়তো সে গলায় ফাঁস দিয়েছে।

নিহত পরিবারের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই শফিকুল ইসলাম জানান, নিহতের বাবার দাবী পড়াশোনা নিয়ে বকাঝকা করায় অভিমানে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।