এখন মানুষের জন্য রাজনীতি করি : শামীম ওসমান


প্রকাশিত: ০২:৪৩ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আগে রাজনীতি করেছি নিজের জন্য। এখন রাজনীতি করি মানুষের জন্য। তা করছি নিজের স্বার্থে। কেননা মানুষকে খুশি করলে আল্লাহ তায়ালা খুশি হন। আমি চেষ্টা করছি মানুষের জন্য কাজ করতে।  

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি দক্ষিণ নাইন্তাপাড়া এলাকায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দের ১২৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ধর্ম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, মা-বাবা রাজী থাকলে পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না।

তিনি বলেন, আমরা সবাই ধর্মের কথা বলি, কিন্তু মানি কয়জন? চলুন আমরা সবাই মানুষ হই। ধর্মকে ডিফিকাল্ট করে তুলেছে কিছু মানুষ, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি।

সৎসঙ্গ বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী ধৃতব্রত আদিত্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালায়ের যুগ্ম সচিব শ্রী বাসুদেব আচার্য্য, সিআইডির ডিআইজি শ্রী ভানুলাল দাস, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরাফত উল্লাহ, আলহাজ মজিবুর রহমান প্রধান, সামছুল আলম বাচ্চু, শ্রী প্রিতম কুমার দেব, শ্রী অজয় কুমার ঘোষ, শ্রী গৌরাঙ্গ চন্দ্র দাশ, শ্রী বিকাশ সরকার, শ্রী সুধীর রঞ্জন দাস (আওরঙ্গ) প্রমুখ।

হোসেন চিশতী সিপলু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।