গাজীপুরে ঝুটের গুদামে আগুন


প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭
ফাইল ছবি

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় ছয়টি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপসহকারী কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আরো জানান, দেওলিয়াবাড়ি এলাকার ঝুট পট্টির হাজী সারোয়ার ও সেলিমের দুটি ঝুটের গুদামসহ ৬টি ঝুটের গুদামে আগুন লাগে। এতে গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট পুড়ে যায়।

মো. আমিনুল ইসলাম/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।