কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে রাজকীয় সংবর্ধনা
কক্সবাজার জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিমকে রাজকীয় সংবর্ধনা দেয়া হয়েছে। ১৬ ফেব্রুয়ারি দায়িত্ব পাওয়ার পর সোমবার প্রথম কক্সবাজার আসেন তিনি।
বিকেল সাড়ে ৩টায় বেসরকারি একটি বিমানে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করলে ছাত্রলীগের হাজারো নেতাকর্মী তানিমকে ফুল দিয়ে বরণ করে নেন। কয়েকশ মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তানিমকে নিয়ে কক্সবাজার শহর প্রদক্ষিণ করে বিশাল শোডাউন দেয় নেতাকর্মীরা।
তানিমের সঙ্গে ঢাকা থেকে আসেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, সাবেক সভাপতি নূরুল আজিম কনক, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আভাস শর্মা বিষু।
তারা বিমানবন্দর সড়কে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হকের কবর জিয়ারত করেন। পরে শহরের খুরুস্কুল রাস্তার মাথায় এক সংবর্ধনার আয়োজন করা হয়।
সায়ীদ আলমগীর/এআরএ/জেআইএম