চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০১ এপ্রিল ২০২৬
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার চারা বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিশুরা হলো, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮) এবং চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুজাইফা জান্নাত (৫)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।

জসিম উদ্দিন বলেন, কয়েকদিন আগে শিশু বকেয়া মনি নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে বকেয়া মনি ও তার মামাতো বোন হুজাইফাসহ আরও কয়েকজন মিলে পুকুরে গোসলে নামে। এ সময় শিশু দুটি পুকুরের গভীর অংশে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

সায়ীদ আলমগীর/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।