বেনাপোলে বিএনপি নেতার আ.লীগে যোগ


প্রকাশিত: ০২:৫৪ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

সারাদেশে আওয়ামী লীগের উন্নয়ন ও শার্শার এমপি আলহাজ শেখ আফিল উদ্দিনের উন্নয়নে মুগ্ধ হয়ে আওয়ামী লীগে যোগদান করলেন বেনাপোলের প্রভাবশালী বিএনপি নেতা ও ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী।

বুধবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের উপস্থিতিতে আফিল জুট অ্যান্ড উইভিং মিলসের মধ্যে শেখ আফিল উদ্দিনের হাতে হাত দিয়ে এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এ দলে যোগদান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, সাবেক যুগ্ম সম্পাদক সালেহ আহম্মেদ মিন্টু, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এনামুল হক মুকুল প্রমুখ।

মো. জামাল হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।