টেকনাফে সোয়া কোটি টাকার ইয়াবা জব্দ


প্রকাশিত: ০৭:০২ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

কক্সবাজারের টেকনাফের হ্নীলা থেকে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। বুধবার রাত ১০টার দিকে এসব ইয়াবা জব্দ করা হয়।

টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষে উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, টেকনাফের হ্নীলা সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার গোপন সংবাদে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল মৌলভীবাজার লবণের মাঠ এলাকায় ওঁৎ পেতে থাকে। এসময় কয়েকজন লোক ব্যাগ নিয়ে রাস্তার দিকে আসছে দেখে তাদের দাঁড়াতে বলা হয়। বিজিবি সদস্যদের দেখে তারা ব্যাগটি ফেলে লোকালয়ের দিকে পালিয়ে যায়। টহল দল ব্যাগটি জব্দ করে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা পায়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা উল্লেখ করে তিনি  বলেন, ইয়াবাগুলো ব্যাটালিয়ান সদর দফতরে রাখা হয়েছে। যথাসময়ে সংশ্লিষ্টদের উপস্থিতিতে তা ধ্বংস করা হবে।

সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।