ধর্ষণের ভিডিও ইন্টারনেটে : ৩ যুবককে গণপিটুনি


প্রকাশিত: ০৪:১৪ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

এসএসসি পরীক্ষার্থী দিয়ে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে ধর্ষণ ও অন্যজনকে শ্লীলতাহানির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে তিন বখাটে যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। বুধবার ওই তিন যুবককে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি যশোরের মনিরামপুরে গণিত পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থীকে ধর্ষণ ও শ্লীলতাহানি করে পাঁচ যুবক।

স্থানীয়রা জানান, গত ১২ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে গণিত পরীক্ষা শেষে দুই এসএসসি পরীক্ষার্থী বাড়ি ফেরার পথে উপজেলার বেগারিতলা এলাকায় অস্ত্রের মূখে জিম্মি করে তাদের পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায় পাঁচ বখাটে যুবক। সেখানে তাদের একজনকে ধর্ষণ ও অপরজনকে শ্লীলতাহানি করা হয়।

এ ঘটনায় মুখ খুললে তাদের মোবাইলে ধারণকৃত ধর্ষণ ও শ্লীলতাহানির ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে দেয়াসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বখাটে যুবকরা। এরপর বুধবার অভিযুক্ত যুবকরা ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিলে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়।

পরে স্থানীয়রা বখাটেদের শনাক্ত করে তাদের তিনজনকে ধরে গণপিটুনি দিয়ে স্থানীয় ভোজগাতী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনে। পরে ইউপি চেয়ারম্যান তাদেরকে পুলিশে সোপর্দ করেন।

jossore
পাঁচ যুবক হলো- চালকিডাঙ্গা গ্রামের রুস্তম আলী দফাদারের ছেলে এয়াকুব আলী, টুনিয়াঘরা গ্রামের মৃত নূর আলী বিশ্বাসের ছেলে ইসরাফিল আলম, একই গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে আল-আমিন, মুরাদ হোসেনরে ছেলে ইমন হোসেন ও আজিজুর রহমানের ছেলে আলমগীর হোসেন।

ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, তিন যুবককে তার কার্যালয়ে আনলে পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে, ঘটনাটি জানার পর দুই এসএসসি পরীক্ষার্থীর স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের চালকিডাঙ্গা বাজারে দোষীদের শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।

মনিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, এ ব্যাপারে ভুক্তভোগীরা সন্ধ্যায় থানায় এসেছেন। তিনি কথা বলে মামলা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মিলন রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।