ঈশ্বরদীতে গভীর রাতে জামায়াতের নির্বাচনি অফিস ভাঙচুর

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

পাবনার ঈশ্বরদীতে জামায়াতের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার বাঁশেরবাদা গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা নির্বাচনি অফিসের বাঁশ কাঠ দিয়ে তৈরি দাাঁড়িপাল্লা, ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করে।

সাহাপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাল জানান, গভীর রাতে কে বা কারা দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর করে। দুর্বৃত্তরা নির্বাচন অফিসের ব্যানার, ফেস্টুন, চেয়ার, টেবিল ভাঙচুর করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, বাঁশেরবাদা গ্রামে জামায়াতের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা শুনেছি। এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, রাতের আঁধারে নির্বাচনি অফিস ভাঙচুর করে জামায়াতকে ভয় দেখানো যাবে না। জামায়াত দুর্বৃ্ত্তদের ভয় করে না। ঈশ্বরদী-আটঘরিয়ার জনগণ দাাঁড়িপাল্লার সঙ্গে রয়েছে।

শেখ মহসীন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।