সাজাভোগের পর দেশে ফিরল ৪ বাংলাদেশি


প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

ভারতে এক বছর সাজাভোগের পর চার বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার বেলা দেড়টার টার দিকে তাদেরকে ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়।
 
তারা হলেন, ফেনী সদর উপজেলার এনায়েতের ছেলে মোয়াজ্জেম হোসেন (২৪), খুলনার রূপসা এলাকার শহীদ শেখ (৫৭), কুমিল্লা সদর এলাকার আকুল হোসেনের ছেলে মিনহাজুল ইসলাম (২৪) ও নোয়াখালীর চাটখিল উপজেলার সালামের ছেলে মইনুদ্দীন (২১)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, এক বছর আগে ওই চার বাংলাদেশি ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে সীমান্তের অবৈধপথে ভারতে যায়। তাদেরকে দিল্লি এয়ারপোর্ট এলাকা থেকে ভারতীয় পুলিশ আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে নিয়ে নিজেদের জিম্মায় রেখে দেয়। পরে নাম ঠিকানা সংগ্রহ করে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ট্রাভেল পারমিট আইনে তাদের ফেরত আনা হয়।

ফেরত আসা বাংলাদেশিদের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে পুলিশ তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করবে বলে তিনি জানান।

জামাল হোসেন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।