গোপালপুরে স্বেচ্ছাব্রতী পুনর্মিলনী
টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র সহযোগিতায় স্বেচ্ছাব্রতী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দিনব্যাপী উপজেলার শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিজুর রহমান দুলাল, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, নারুচী কলেজের প্রভাষক নাসির উদ্দিন তালুকদার, সুজন সম্পাদক মাহবুবুর রহমান আতিক, সন্তোষ কুমার দত্ত, শাখারিয়া দাখিল মাদ্রাসার সুপার কায়ছার আহমেদ, বিকশিত নারী নেত্রী নেটওয়ার্ক টাঙ্গাইল শাখার সম্পাদক আনজু আনোয়ারা ময়না প্রমুখ।
সেরা ৫ উৎজীবককে পদক, মেয়েদের ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এমএএস/আরআইপি