মহিউদ্দিনের দোয়া নিয়ে শেঠের নির্বাচনী প্রচারণা শুরু
চট্টগ্রাম মহনগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দোয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সোলায়ামান আলম শেঠ।
মঙ্গলবার সকাল নয়টায় তিনি মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে যান। দুজনে প্রায় এক ঘণ্টা সময় অতিবাহিত করেন। এসময় শেঠ নির্বাচনী প্রচারণার নানা কৌশল নিয়ে মহিউদ্দিন চৌধুরীর সাথে শলা-পরামর্শ করেন।
জাপা সমর্থিত এ প্রার্থী শেষ পর্যন্ত নির্বাচনী দৌঁড়ে থাকবেন কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত।
মহিউদ্দিনের বাসা থেকে এসে পরে সোলায়মান আলম নগরীর চকবাজার এলাকার বিভিন্ন মার্কেটে জনসংযোগ করেন।
এমএএস/আরআইপি