পাচার হওয়া বাংলাদেশি যুবককে হস্তান্তর


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

ভারতে দুই বছর সাজাভোগ শেষে পাচার হওয়া বাংলাদেশি এক যুবককে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

সোমবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাকে ফেরত দেয়া হয়।  

ফেরত আসা যুবক হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চারপাখীরা গ্রামের আতিক উল্লার ছেলে মেহেদি হাসান জুবায়ের (২২)।

বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, দুই বছর আগে ওই যুবক দালালের খপ্পরে পড়ে ভারতে পাচার হয়। এ সময় ভারতীয় পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে।

পরে সেখান থেকে ভারতের একটি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের কাছে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমতিক্রমে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় ফেরত দেয়া হয়।

ফেরত আসা ওই যুবককে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থার সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানান তিনি।

মো. জামাল হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।