চট্টগ্রামে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আল্টিমেটাম
বন্দর নগরী চট্টগ্রামে আগামি ৭২ ঘণ্টার মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে হরতালসহ কঠোর কর্মসূচির হুমকি দেয়া হয়েছে। সরকার সমর্থিত রিকশা শ্রমিক লীগের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের নেতারা এ হুশিয়ারি উচ্চারণ করেন।
চলতি মাসের শুরুতে নগরীর জেলা পরিষদের সামনে আয়োজিত এক সমাবেশ থেকেও কঠোর কর্মসূচি ঘোষণার কথা বলা হয়।
বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ব্যাটারি চালিত রিকশা চালক-মালিক-শ্রমিকলীগের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
বক্তারা বলেন, হাজার হাজার নিন্মবিত্ত শ্রেণির মানুষ এ পেশায় জড়িত। তারা এখন রিকশা চালাতে না পেরে মানবেতর জীবন-যাপন করছে। তারা অবিলম্বে ব্যাটারি রিকশার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
এসএইচএ/ এমএএস/আরআইপি