পুটখালী সীমান্ত থেকে হুন্ডির ২৪ লাখ টাকা উদ্ধার


প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৩ মার্চ ২০১৭

বেনাপোল বন্দর থানার পুটখালী সীমান্ত থেকে হুন্ডির ২৩ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চারা বটতলায় অভিযান চালিয়ে ওই টাকা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, হুন্ডির বিপুল পরিমাণ অর্থ নিয়ে বটতলা হয়ে সীমান্তের দিকে এক পাচারকারী যাচ্ছে- এমন খবরে বিজিবি সদস্যরা অভিযান চালায়। সেসময় সাইকেল ও একটি প্যাকেট ফেলে পালিয়ে যায় ওই পাচারকারী। এরপর প্যাকেটের ভেতর থেকে ওই টাকা উদ্ধার করা হয়।

পুটখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার কৃষ্ণ জানান, উদ্ধারকৃত অর্থ  দুপুরে বেনাপোল কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।