কুমিল্লায় মেয়র প্রার্থী মেজর মামুনের মনোনয়ন বাতিল


প্রকাশিত: ০৬:১৪ এএম, ০৫ মার্চ ২০১৭

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র প্রার্থী মেজর (অব) মামুনুর রশীদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে মনোনয়ন পত্র যাচাই বাছাইকালে ওই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের স্বাক্ষরে অসঙ্গতির বিষয়টি প্রমাণীত হওয়ায় রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল মনোনয়ন পত্রটি বাতিল করেন।

তবে ইসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মেজর (অব) মামুনুর রশীদ।

এদিকে, আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু, জাসদের শিরিন আক্তার এবং পিডিপির অ্যাড শোয়েব আাহাম্মদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই চলছে।

মো. কামাল উদ্দিন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।