যশোরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৫ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

যশোরের কেশবপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর উপজেলার আলতাপোল তালতলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার এবং ঘাতক ট্রাকটি আটক করেছে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যার দিকে কেশবপুরের আলতাপোল তালতলা নামকস্থানে সাতক্ষীরাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৮১১৫) মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক হাসান শেখ (৩৫) নিহত হন। হাসান খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের ইসাহাক আলী শেখের ছেলে।

এ সময় একই গ্রামের মোবারক গাজীর ছেলে সাদ্দাম হোসেনকে (৩২) গুরুতর আহতাবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কৈয়া ব্রিজের কাছে তার মৃত্যু হয়। সাদ্দামের আত্মীয় আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  হাসান শেখের মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করে। পরে সাদ্দাম হোসেনও মারা গেছেন। আমরা ঘাতক চালককে আটকের চেষ্টা করছি।

মিলন রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।