কুমিল্লায় আ.লীগ প্রার্থী জয়


প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৬ মার্চ ২০১৭

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৬ হাজার ৯৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রেজাউল কাইয়ুম পেয়েছেন ১৯ হাজার ৩৫৩ ভোট।

সোমবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৩৪.৭৪ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।