গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মুন্সি (৩০) স্থানীয় ধনুয়া এলাকার ইউনুস আলীর ছেলে।
মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ময়মনসিংহগামী একটি ট্রাক শ্রীপুরের নয়নপুর এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে রিপন মোটরসাইকেল থেকে মহাসড়কে পড়ে যান।
পরে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান রিপন। ট্রাকের চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন বলেও জানান ওসি।
মোঃ আমিনুল ইসলাম/এএম/এমএস