গাজীপুরে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু


প্রকাশিত: ১১:১৮ এএম, ১৫ মার্চ ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের তালটিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় উম্মে মারিয়া (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া গাজীপুর সিটি কর্পোরেশনের করমতলা এলাকার আজহারুল হকের মেয়ে। সে স্থানীয় মিরেরবাজার হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

মিরেরবাজার হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তালটিয়া এলাকায় ঢাকা-নরসিংদী রেললাইনের পাশ দিয়ে মারিয়া হেঁটে প্রাইভেট পড়তে যাচ্ছিল। যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছালে একটি ট্রেন উম্মে মারিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।