কুমিল্লায় রেলমন্ত্রীর নামে ফুটবল টুর্নামেন্ট


প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৮ মার্চ ২০১৭

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয় মাঠে রেলমন্ত্রীর নামে ‘মুজিবুল হক মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে টুর্নামেন্টটি উদ্বোধন করেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রেলমন্ত্রী মুজিবুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ কায়সার হামিদ, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন, সহকারী পুলিশ সুপার শাহ আলম প্রমুখ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, থানা পুলিশের ওসি আবুল ফয়সল, বাতিসা ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু, জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল প্রমুখ।

খেলায় ট্রাইবেকারে বিবিরবাজার খেলাঘর ৫-৩ গোলে বরুড়া ক্রীড়া সংস্থাকে হারিয়ে ট্রফি জিতে নেয়।

কামাল উদ্দিন/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।