শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু নির্বাচনের প্রমাণ কুমিল্লা


প্রকাশিত: ০৯:২১ এএম, ৩১ মার্চ ২০১৭

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, কুমিল্লার সিটি করপোরেশন নির্বাচন প্রমাণ করলো যে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। একমাত্র শেখ হাসিনাই পারে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে।

শুক্রবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদারকান্দি ইটখোলা জামিয়া খাতুন জামে মসজিদ উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

ধুরাইল ইউনয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হাওলাদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান ও মঞ্চের অতিথিবৃন্দ।

একেএম নাসিরুল হক/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।