শ্রমিকদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট


প্রকাশিত: ০৩:৪০ এএম, ০৩ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

নারায়াণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজায় বাবু নামে এক ট্রাকচালককে মারধরের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেখা দেয় দীর্ঘ যানজট।

শনিবার দিনগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার ট্রাকচালক বাবুকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

অবরোধে থাকা শ্রমিক আনিস জানান, টোল প্লাজায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবুকে বেধম মারধর করে টোলপ্লাজার নিরাপত্তাকর্মীরা। যারা মারধর করেছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহাদাত হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।