কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু


প্রকাশিত: ০২:২৭ এএম, ০৪ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

কুমিল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে মিনি বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিনি বেগম নাঙ্গলকোট পৌরসভার নাঙ্গলকোট গ্রামের মাহবুবুলের হকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইন পার হওয়ার সময় অসাবধানতার কারণে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মিনি বেগম নিহত হন।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন বড়–য়া জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধারের পর স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।