শাহ আমানত সেতুতে ৩৩ টন প্লাস্টিক পণ্য জব্দ
চট্টগ্রাম শাহ আমানত সেতু এলাকা থেকে বন্ড লাইনসেন্সবিহীন ও শুল্কবিহীন ৩৩ টন প্লাস্টিক পন্য আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।
বন্ড সুবিধার অবৈধ ব্যবহার করে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে ২টি ভ্যানে করে ওই প্লাস্টিক পণ্যগুলো ঢাকার লোকাল বাজারে বিক্রির উদ্দেশে আনা হচ্ছিল।
জব্দকৃত এই প্লাস্টিক পণ্যের বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারি কমিশনার (এসি) উম্মে নাহিদা আক্তার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শুল্ক ও গোয়েন্দা সদস্যরা শাহ আমানত সেতুর উপর তল্লাশী শুরু করে। ২টি ভ্যানে (ঢাকা মেট্রো-তা-১১৬৭১১ ও ঢাকা মেট্রো-তা-১১২৩৪৯) তল্লাশী চালিয়ে ২ কোটি টাকার মূল্যের ৩৩ টন প্লাস্টিক পণ্য উদ্ধার করা হয়।
এঘটনায় মালবাহী ভ্যান ২টিসহ প্লাস্টিক মালামাল জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেইউ/এআরএস/পিআর