ফতুল্লায় ইয়াবাসহ টেকনাফের মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে টেকনাফের চিহ্নিত মাদক ব্যবসায়ী শরীফ হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে পাঁচ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী ফরিদ পালিয়ে যায়।
সোমবার রাতে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শরীফ কক্সবাজার টেকনাফের নাজিরপাড়া এলাকার মৃত শাখের আহস্মেদের ছেলে।
মঙ্গলবার ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার নেতৃত্বে থানার এসআই মিজানুর রহমান-২ ও এএসআই তাজুল ইসলামকে নিয়ে মাদক বিরোধী চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রােডস্থ সাইনবোর্ড এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী শরীফকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শরীফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবৎ টেকনাফ থেকে ইয়াবার বড় বড় চালান ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় বিক্রি করেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে নারায়ণগঞ্জের বড় মাদক ব্যবসায়ীদের নাম জানা যাবে।
শাহাদত হোসেন/এআরএ/আরআইপি