কক্সবাজারে ছাত্রলীগের জঙ্গিবাদবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি
জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বালিয়াড়িতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সৈকতের লাবণী পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। সৈকতে ১০০ গজ সাদা কাপড়ে জঙ্গিবাদের বিরুদ্ধে নিজস্ব মত প্রকাশ করে স্বাক্ষরকারীরা।

এতে সৈকতে আগত দেশি-বিদেশি পর্যটক, ছাত্রলীগের নেতাকর্মী ও কক্সবাজারের বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়ে জঙ্গিবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিমের নেতৃত্বে কর্মসূচিতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ঈসমাইল সাজ্জাদ, রউফ নেওয়াজ ভুট্টো, আসহাদ উল্লাহ সায়েম, কামরুল হাসান সোহাগ, শাহিন চৌধুরী, মিজানুর রহমান হিমেল, সাংগঠনিক সম্পাদক হাসান ইকবাল রিপন, নাজমুল ইসলাম শাকিল, দফতর সম্পাদক শাহ নিয়াজ, উপ-দফতর সম্পাদক মইন উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
সায়ীদ আলমগীর/আরএআর/পিআর